সংগৃহীত ছবি
জাতীয়

সরকার ইন্টারনেট বন্ধ করেনি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে অবারও বন্ধ করা হলো মোবাইল ইন্টারনেট। এ সময় অনেক এলাকা থেকে গ্রামীণফোনের নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারও বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: রোববার ট্রেন চলাচল বন্ধ

রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় বন্দ করা হয় মোবাইল ইন্টারনেট।

কিন্তু ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার দুপুর আড়াইটায় তিনি জানান, আমরা দেশের কোথাও ইন্টারনেট বন্ধ করিনি এবং বন্ধের কোনো নির্দেশও দেইনি। এ সময় কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে। কিন্তু এটা আমাদের নির্দেশনার কারণে নয়।

এ সময় ফাইবার অপটিক্যাল ক্যাবল ও ইন্টারনেট পরিচালনার অনেক গুলো স্থাপনায় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে বলে দাবি করে তিনি বলেন, দেশের অনেক জায়গায় হামলা চলছে। এ সময় ফাইবার ক্যাবল কেটে দেওয়া হচ্ছে। রোববার আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে। এরপর অনেক এলাকায় অপটিক্যাল ক্যাবল কেটে ফেলা হয়েছে। এমত অবস্থায় তাণ্ডব চালালে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করাতো সম্ভব নয়।

আরও পড়ুন: আন্দোলনের প্রভাব ঢাকার সড়কে

এদিকে মোবাইল অপারেটর রবির কল সেন্টার অপারেটর মারুফ বলেন , সরকারের পক্ষ থেকে আজ দুপুর আড়াইটায় দিকে মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করা হয়েছে। এরপর কখন এই সেবা চালু করা হবে জানতে চাইলে তিনি আরও বলেন, এই বিষয়ে তারা কর্তৃপক্ষ সাথে কথা বলছে খুব শীঘ্রই পুনঃরায় মোবাইল ইন্টারনেট চালু করা হবে।

অপরদিকে একই কথা জানিয়েছে, বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, টেলিটক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা