সংগৃহীত ছবি
জাতীয়

শিক্ষার্থীদের হয়রানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আ’লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা ১ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে

আ’লীগ সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না করা হয় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এদিকে আটককৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এখন শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে।

তিনি বলেন, সারাদেশে প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্তে তাদের আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে ৩ জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এ সময় অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রেরণ করেছেন এবং আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেছেন।

আরও পড়ুন: ৮ বিভাগেই বৃষ্টির আভাস

তিনি আরও বলেন, দেশে নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত ব্যক্ত করছেন। আমরা তারদের প্রতি শ্রদ্ধাশীল। তবে একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে ৩য় মহল যেন (সুযোগ) ব্যবহার না করতে পারে সেই জন্য সবাইকে সচেতন থাকা সমীচীন।

এদিকে জামায়াত-শিবিরকে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে তাদের রাজনীতি নিষিদ্ধ করায় আ’লীগের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা