সংগৃহীত ছবি
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪৫৪৩ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী। মোট ১১৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্ক জানায়, এ পর্যন্ত মোট ১১৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স‌ ২৪টি ফ্লাইট পরিচালনা করেছে।

আরও পড়ুন : রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৭৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। এরমধ্যে ২৫ মে মক্কায় মারা যান মো. শাহজাহান। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

আরও পড়ুন : ১৯ উপজেলার ভোট স্থগিত

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সে‌র প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

ইরাকে হামলা ছিল চরম বোকামি; সত্যি বলতে ইরানেও আমাদের জড়ানো ঠিক হয়নি

অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেস...

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নি...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা