ছবি: সংগৃহীত
জাতীয়

বনশ্রীতে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রী এলাকায় মো. সুমন মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

আরও পড়ুন : বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ পালিত

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটেছে।

নিহতের ভাই মো. রুবেল মিয়া বলেন, সুমন পেশায় একজন গাড়ি চালক ছিলেন। পারিবারিক কলহের জেরে বাথরুমের গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দিতে পারে বলে তাদের ধারণা। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা গ্রামে। বর্তমানে রামপুরা বনশ্রী এলাকার একটি ভাড়া বাসায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন : রাজধানীতে শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা