ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষানটেক এলাকার ১৩ নম্বর কালভার্ট রোডে কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু লামিয়ার (০৭) মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

আরও পড়ুন : স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালনের তাগিদ

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৭ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু লামিয়ার মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ১ শিশু মারা যায়। তার শরীরের ৫৫% দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, এই ঘটনায় এর আগে ১৩ এপ্রিল মেহেরুন্নেছা, ১৫ এপ্রিল সূর্য বানু ও ১৬ এপ্রিল লিটন মারা যায়। এই ঘটনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল বেড়ে ৪ জন। বর্তমানে লিজা ৩০% এবং সুজনের ৪৩% দগ্ধ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন : আ’লীগ বিরোধীদল দমনে বিশ্বাস করে না

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ভোরের দিকে ভাষানটেকে ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ হন তারা।

পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা