সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ পালিত

নিজস্ব প্রতিবেদক : আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউটস’র বাংলাদেশ স্কাউট দিবসের অনুষ্ঠান।

আরও পড়ুন : স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালনের তাগিদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। অনুষ্ঠান শেষে কাব, রোভারদের পরিবেশনায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যা সকলকে মোহাচ্ছন্ন করে রাখে কতক্ষণ।

এসময় ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউট দিবসকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভূক্তির জন্য মন্ত্রীকে অনুরোধ করলে তিনি তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন : আ’লীগ বিরোধীদল দমনে বিশ্বাস করে না

অনুষ্ঠানে প্রধান জাতীয় কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান বলেন, গত বছরের ন্যায় এবারও স্কাউট দিবস উপলক্ষে ৫০ লাখ বৃক্ষরোপণ করা হবে।

দেশের শিশু, কিশাের ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা বিশ্বে প্রায় ২৪ লাখ স্কাউট সদস্য রয়েছে। বিশ্বে সংখ্যার দিক থেকে এর অবস্থান চতুর্থ।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ, বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. মো: আব্দুল করিম, বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব মো: মফিজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস), মো: ফসিউল্লাহ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা