ছবি: সংগৃহীত
জাতীয়

আজ থেকে টানা ৫ দিনের ছুটিতে দেশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে আজ থেকে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হচ্ছে। অফিস খুলবে ১৫ এপ্রিল। অনেকেই অবার ৮ ও ৯ এপ্রিল ছুটি নিয়ে ঈদের ছুটি কাটাচ্ছেন টানা ১০ দিন।

আরও পড়ুন: ঢাকা ফাঁকা, তবুও বায়ুতে নেই উন্নতি

সচিবালয় সূত্রে জানা গেছে, যেসব সরকারি কর্মচারী ২ দিনের বাড়তি ছুটি নিয়েছেন, তাদের ঈদের ছুটি শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে।

কারণ সরকারি ক্যালেন্ডারের হিসেবে, ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ৭ এপ্রিল শবে কদরের সরকারি ছুটি।

৮ ও ৯ এপ্রিল সরকারি অফিস আদালত ও ব্যাংক-বিমা খোলা থাকবে। সেক্ষেত্রে ৮ ও ৯ এপ্রিল ২ দিনের ছুটি নিলেই ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিলিস্তিনে ঈদ উদযাপন

ক্যালেন্ডার অনুযায়ী ১০, ১১ ও ১২ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি। এরপর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। মাঝখানের ২ দিনের ছুটি নিয়েই টানা ১০ দিন ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

যারা বাড়তি দুদিনের ছুটি নেননি, তাদের ঈদ ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে ৫ দিনের ছুটি কার্যকর হচ্ছে। এছাড়া এবার সংবাদপত্রে ছুটি থাকছে ৬ দিন।

আরও পড়ুন: একদিনে টোল আদায়ে নতুন রেকর্ড

৯-১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

এতে ১০-১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে বিশেষ ব্যবস্থাপনায় অনলাইন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলো খোলা থাকছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা