সিভিল সার্জনের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা
শিশু স্বর্গ

বরিশাল জেলায় ভিটামিন এ খাবে তিন লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল জেলায় এবার তিন লাখ ৫০৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হােসেন। আগামীকাল রোববার (৪ অক্টোবর) শুরু হয়ে ১৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে ওই শিশুরা কেন্দ্রে এসে ভিটামিন এ খাবে।

ডা. মনোয়ার হােসেন বলেন, জেলার ১০ উপজেলার ৮৫ ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে দুই হাজার ৫০টি অস্থায়ী টিকাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। চার হাজার ১০০ জন স্বেচ্ছাসেবক ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭৫ হাজার ৪৯৮ জন শিশুকে আইইউ লাল ক্যাপসুল এবং ছয় থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। কর্মসূচি মনিটরিংয়ে প্রতি ওয়ার্ডে দুইজন স্বেচ্ছাসেবক, দুইজন মাঠকর্মী এবং একজন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জনের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহ...

সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা