কাল থেকে বিটিভিতে প্রতিদিন চলবে সিসিমপুর
শিশু স্বর্গ

কাল থেকে বিটিভিতে প্রতিদিন চলবে সিসিমপুর

বিনোদন ডেস্ক:

শিশুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সপ্তাহের সাতদিনই দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। শুক্র এবং শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এবং রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে শিশুদের জনপ্রিয় এই অনুষ্ঠান।

প্রতিদিনই থাকবে নতুন নতুন পর্ব। যা আগে শুধু একটি পর্ব সপ্তাহে চারদিন দেখানো হতো। ১৫ বছর আগে সিসিমপুরের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে সিসিমপুর। বিটিভি’র মাধ্যমে দেশের সকল শিশু সিসিমপুর দেখার সুযোগ পায়।

এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে জানান, সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ-যার প্রতিটি অংশ গবেষণালব্ধ এবং শিশুদের মনস্তাত্তিক দিককে মাথায় রেখে নির্মিত। প্রত্যন্ত অঞ্চলের শিশুরাসহ দেশের সকল শিশু যাতে প্রতিদিন সিসিমপুর দেখার সুযোগ পায় সে লক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপের যৌথ এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১লা অক্টোবর বৃহস্পতিবার থেকে।

তিনি আরও বলেন, আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। বিটিভির মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। শুরু থেকে সিসিমপুরের পাশে রয়েছে বাংলাদেশ টেলিভিশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সপ্তাহের সাতদিনই প্রচারের সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।

বাংলাদেশে সিসিমপুরের যাত্রা ও নির্মাণ সম্ভব হচ্ছে ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ টেলিভিশনে সিসিমপুর সম্প্রচারিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায়। বাংলাদেশের শিশুদের কল্যাণে এই যৌথ প্রয়াস চলমান থাকবে বলে আশা করে সিসিমপুর কর্তৃপক্ষ।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা