শিশুর শরীরে ঘাপটি মেরে থাকতে পারে করোনা ভাইরাস
শিশু স্বর্গ

শিশুর শরীরে ঘাপটি মেরে থাকতে পারে করোনা ভাইরাস

সান নিউজ ডেস্ক:

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্বের মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এই মহামারিতে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বড়দের তুলনায় অনেক কম। আর তাই অনেকেই মনে করেন ভয়াবহ এই ভাইরাসে শিশুরা কিছুটা নিরাপদ। তবে একদল বিজ্ঞানী দাবি করেছেন, প্রায় তিন সপ্তাহ পর্যন্ত কোনো উপসর্গ ছাড়াই শিশুর শরীরে ঘাপটি মেরে থাকতে পারে করোনাভাইরাস। যেখানে বড়দের শরীরে এই ভাইরাস প্রবেশ করলে এক সপ্তাহের মধ্যেই জানান দেয় নানা উপসর্গসহ।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় চালানো একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীদের দাবি, তিন দিন থেকে অন্তত তিন সপ্তাহ পর্যন্ত শিশুদের নাকের ভেতর ভাইরাস কণা বাসা বেঁধে থাকতে পারে।

দেখা গেছে, কোনো উপসর্গ ছাড়াই শিশুরা করোনায় আক্রান্ত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ২২ হাসপাতালের ৯১ জন শিশুকে পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছেন গবেষকরা। তারা জানান শিশুদের শরীরে করোনা তেমন ক্ষতি করতে পারে না। বরং উপসর্গ না থাকায় তাদের মাধ্যমে বড়রাই সংক্রমিত হচ্ছে।

তবে মাত্র ৯১ জন করোনা আক্রান্ত শিশুকে পর্যবেক্ষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফলে এই গবেষণার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা