প্রবাস

রোমানিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ভারত ও পাকিস্তানের নাগরিকরাও রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই

বুধবার (১৩ সেপ্টেম্বর) রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) হাঙ্গেরি সীমান্তের নিকটবর্তী দেশটির আরাদ ইমিগ্রেশন সার্ভিসের সদস্যরা ভারত ও পাকিস্তানের ২০ অভিবাসীকে আটক করেছে।

অভিবাসীদের সবাই ১৯ থেকে ৩৫ বছর বয়সী। তাদের মধ্যে ১২ জন ভারতের এবং ৮ জন পাকিস্তানের নাগরিক।

আরও পড়ুন : গণতন্ত্র হুমকির মুখে

আইজিআই আরও জানিয়েছে, রোমানিয়া থেকে ফেরত না পাঠানো পর্যন্ত এসব অভিবাসীকে আরাদব ইমিগ্রেশন সার্ভিসের আবাসন কেন্দ্রে আটক রাখা হবে। তারা প্রতারণার মাধ্যমে রোমানিয়া থেকে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিলেন।

রোমানিয়া সীমান্ত পুলিশ জানায়, নাদলাক বর্ডার পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ১২ জন নাগরিককে শনাক্ত করেছে স্থানীয় সীমান্তরক্ষীরা।

আরও পড়ুন : চলছে ৩ পণ্যের উপর মনিটরিং

অভিবাসীদের পরিবহন করা গাড়িটির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের দায়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ১৯ বছর বয়সী চালক রোমানের নাগরিক। তিনি রোমানিয়ায় নিবন্ধিত ভ্যান নিয়ে কাস্টমস পয়েন্টে হাজির হয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে রোমানিয়া-ফ্রান্স রুটে পণ্য পরিবহনের তথ্য দিয়েছিলেন। তবে তার অতীত রেকর্ড ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করার সিদ্ধান্ত নিলে সেখান থেকে অভিবাসীদের আটক করা হয়। সংশ্লিষ্ট অভিবাসীদের তদন্তের জন্য সীমান্ত অঞ্চলের পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের নাগরিক। তারা বৈধভাবে রোমানিয়ায় এসেছিলেন। তবে তাদের চূড়ান্ত গন্তব্য ছিল বেআইনিভাবে পশ্চিম ইউরোপের কোনো একটি দেশে পৌঁছানো।

আরও পড়ুন : উন্মুক্ত করা হলো কাপ্তাই হ্রদের গেট

উভয় ক্ষেত্রেই অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সময় রোমানিয়ায় বিদেশিদের অধিকার সংক্রান্ত সংশোধিত কার্যবিধির জিইও নং ১৯৪/২০০২-এর অধীনে সংশ্লিষ্টদের সবাইকে ইউরোপীয় ইউনিয়নের সবগুলো সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশনে প্রবেশে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা