সংগৃহীত ছবি
প্রবাস

হাঙ্গেরি সীমান্তে ৪৩ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক : রোমানিয়া থেকে অবৈধভাবে হাঙ্গেরিতে অনুপ্রবেশের সময় ৪৩ জন বাংলাদেশিসহ ৬০ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটক অন্য ১৭ জন ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক।

আরও পড়ুন : নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম’র ৩য় শাখা দোহায়

ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে বলা হয়, গত ২৭ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ভারসান্ড বর্ডার পয়েন্টে কর্মরত সীমান্তরক্ষীরা ২২ জন বিদেশি নাগরিককে শনাক্ত করেছেন। তারা অনিয়মিত পথে হাঙ্গেরি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। অভিবাসীদের সবাই সীমান্তের উগ্রিন জোনে রাখা একটি গাড়িতে লুকিয়েছিলেন।

২২ অভিবাসীর মধ্যে ৮ জনের একটি দলকে এক রোমানিয়ান নাগরিকের গাড়ি থেকে উদ্ধার করা হয়। রোমানিয়ায় নিবন্ধিত গাড়িটি নিয়ে সীমান্ত ছেড়ে যেতে ভারসান্ড বর্ডার পয়েন্টে হাজির হয়েছিলেন গাড়িচালক। তিনি রোমানিয়া-ইতালি যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ওইসময় গাড়ির ভেতর থেকে আট জনকে খুঁজে বের করে পুলিশ।

আরও পড়ুন : রিয়াদে ২ বাংলাদেশির মৃত্যু

জানা গেছে, আট অভিবাসীর সবার বয়স ২১ থেকে ৩৬ বছর। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা কাজের অনুমতি নিয়ে নিয়মিত পথে রোমানিয়ায় এসেছিলে

প্রসঙ্গত, গত বছরের শুরু থেকে বেআইনি উপায়ে রোমানিয়া থেকে শেঙ্গেন জোনে প্রবেশের দায়ে কয়েকশ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে অনেক অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা