সংগৃহীত ছবি
প্রবাস

'রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৩ কাতার' প্রদান সম্পন্ন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের রাজধানী দোহা'র পাঁচ তারকা 'প্লাজা ইন দোহা' হোটেলে রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ 'রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৩ কাতার।'

আরও পড়ুন : কাতারে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বৈঠক

তারকা খচিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম, নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতারের আল খোর শহরের মেয়র শেখ শাহীন মোহাম্মদ এল,এইচ, আল মোহাম্মাদী, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বাবু তপন মহাজন, সি,আই,পি মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা মার্জান সুমির উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান ড, আশীষ দে নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবু মনসুর, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী শিকদার।

আরও পড়ুন : রিয়াদে ২ বাংলাদেশির মৃত্যু

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ জনকে তাঁদের কর্ম ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ "রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড"- প্রদান করা হয়।

সবশেষে কাতার ও বাংলাদেশের সুপরিচিত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন বাংলাদেশের স্বনামধন্য নায়িকা শিরিন শীলা, জনপ্রিয় কন্ঠশিল্পী বেলী আফরোজ, বাবলি আক্তার, জুই চামেলী, সুপ্রিয়া, পঙ্গিরা, জাহিদ প্রমুখ।

আরও পড়ুন : কাতারে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’-এর প্রকাশনা উৎসব

অনুষ্ঠানে আগত স্থানীয় অতিথিদের মধ্যে ছিলেন মো. নাসির উদ্দিন, আনোয়ার হোসেন আকন, ওমর ফারুক চৌধুরী, কেমাল উদ্দিন, আমিন রসুল সাইফুল, মো: শাহ আলম, শফিকুল ইসলাম প্রধান, ইসমাইল মিয়া, কফিল উদ্দিন, জসিম উদ্দিন দুলাল, মোস্তফা কামাল, মো. হারুন, নূর মোহাম্মদ, নুরুল আবসার বাবুল, মো. শাহজাহান সহ আরও অনেকে।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক, এস, আলম সবুজ, মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, মোহাম্মদ আল আমিন খান, উজ্জ্বল, নাঈম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা