সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি ২ ভাই নিহত
প্রবাস

সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি ২ ভাই নিহত

সান নিউজ ডেস্ক:

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। তারা হলেন মোজাম্মেল হক (২৭), হিমেল হক (২৫) ও একজন গাড়িচালক।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক নগরীমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওহাইওর বাসিন্দা একজন চালক একমুখী মহাসড়কের বিপরীত দিকে গাড়ি চালাচ্ছিলেন। বাংলাদেশিদের গাড়িটি নিউইয়র্ক থ্রোয়ের ফাঁকা সড়কে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফিরছিল। ওই গাড়িতে বাংলাদেশি সহোদর মোজাম্মেল হক, হিমেল হকসহ চারজন ছিলেন। অন্টারিও কাউন্টির এক্সিট ৪৩ ও ৪৪ এক্সিটের মধ্যবর্তী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক, হিমেল হক ও এক চালকের মৃত্যু হয়। আহত হয়েছেন নিহত ২ ভাইয়ের অপর ছোট ভাই আনিসুল হক (১৮)।

নিহত মোজাম্মেল হকের বাবা মো. সিরাজুল ভূঁইয়া বলেন, তিনি দুই ছেলের লাশ আনতে বাফালো যাচ্ছেন। মোজাম্মেলের ৬ মাস ও ৬ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। তারা এস্টোরিয়ার বাসিন্দা।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হক। তাঁদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। মা-বাবার সঙ্গে তাঁরা নিউইয়র্কে বসবাস করতেন। মোজাম্মেল ও তাঁর ভাইয়ের অকালমৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা