বোস্টনে বাংলাদেশিকে গুলির ঘটনায় একজন গ্রেফতার
প্রবাস

বোস্টনে বাংলাদেশিকে গুলির ঘটনায় একজন গ্রেফতার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে গত মাসে বাংলাদেশি এক দোকানকর্মীকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোস্টন পুলিশ। শুক্রবার (৭ জুলাই) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত স্টিফন স্যামুয়েলের (২৫) বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়েছে।

২৩ বছরের সিয়াম স্টুডেন্ট ভিসায় এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে আসেন। শিক্ষা শুরুর আগেই তিনি পরিবারের জন্য কিছু অর্থ পাঠাতে কাজ শুরু করেন।

১৪ জুলাই বোস্টনের রক্সবারিতে এম অ্যান্ড আর নামের একটি দোকানে কর্মরত অবস্থায় বন্দুক হাতে এক ব্যক্তি এসে নগদ অর্থ ও সিগারেট চায়। পুলিশ জানিয়েছে, সিয়াম সবকিছু দিলেও ওই ব্যক্তি তার মাথায় গুলি করে।

তানজিম সিয়াম নামের বাংলাদেশির উপর গত মাসে হামলা চালায় স্যামুয়েল। মাথায় দুটি গুলিবিদ্ধ সিয়াম এখনও কোমায় রয়েছেন। চিকিৎসকরা বেশ কয়েকবার তার পরিবারকে জানিয়েছেন, অবস্থান তেমন কোনও উন্নতি হচ্ছে না।

আহতের পরিবারের ঘনিষ্ঠ বোস্টন কনভেনিয়েন্স স্টোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ বলেন, চিকিৎসকরা বলছেন সিয়ামের সেরে ওঠার সম্ভাবনা খুব কম। যন্ত্র লাগিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

সিয়ামের পরিবার এই সপ্তাহে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বোস্টনে একটি বাংলাদেশি পরিবারের আতিথেয়তায় রয়েছেন তারা।

মোরশেদ আরও বলেন, আহতের পরিবার প্রচণ্ড মানসিক চাপ ও ট্রমার মধ্যে রয়েছেন।

তিনি জানান, আগামী সপ্তাহে চিকিৎসকরা আবার বৈঠকে বসবেন। তখন তারা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।

মোরশেদ আহত সিয়ামের জন্য অর্থ সংগ্রহের জন্য গোফান্ডমি ওয়েবসাইটে একটি পেজ খুলেছেন। এখন পর্যন্ত সেখান থেকে প্রায় ৭০ হাজার ডলার সংগৃহীত হয়েছে। তিনি বলেন, মানুষ প্রকৃতপক্ষে সহযোগিতা করছে। আশা করছি সিয়ামের পরিবারের জন্য ১ লাখ ডলার সংগ্রহ করা যাবে।

সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও এড মার্কির হস্তক্ষেপের কারণে শিগগিরই সিয়ামের পরিবার দ্রুত ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন মোরশেদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা