প্রবাস

সিঙ্গাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুকে স্মরণ

নিজস্ব প্রতিনিধি:

সিঙ্গাপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবুর ইন্তেকালে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে সিংগাপুর স্বেচ্ছাসেবক দল।

সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেমের পরিচালনায় শনিবার (১ আগস্ট ) সিঙ্গাপুরের রবাটস লেনের ব্যানকোয়েট হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসাবে সভায় অনলাইনে যুক্ত হন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি সিঙ্গাপুর শাখার সভাপতি শামসুর রহমান ফিলিপ। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আশরাফ খান রবিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, কোষাধ্যক্ষ মো. মাসুদুর রহমান।

স্বেচ্ছাসেবক দল সিঙ্গাপুরের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং শফিউল ভারী বাবু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে আরো ছিলেন সিঙ্গাপুর যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির, সিঙ্গাপুর শ্রমিক দলের সভাপতি এস এম রুবেল পারভেজ, স্বেচ্ছাসেবক দল সিঙ্গাপুরের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম রুপন, সহ সভাপতি মো. রিপন আহমেদ, মুহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সজিব সরকার ও মোহাম্মদ জোবায়েত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাবু প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা