স্পেনের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ
প্রবাস

স্পেনের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : স্পেনের সঙ্গে সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এজন্য দুটি চুক্তির খসড়া নিয়ে কাজও চলছে।

আরও পড়ুন : গায়ে পড়ে আক্রমণ করব না

বুধবার (৩১ আগস্ট) স্পেনের মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ দেশটির সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী মিক্যুয়েল অক্টাভি লরেন্সের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনা করেন।

স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে বর্তমানে বিবেচনাধীন ও এরই মধ্যে বিনিময়কৃত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি এবং ক্রীড়া সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের খসড়া দুটি চূড়ান্ত করতে রাষ্ট্রদূত স্পানিশ মন্ত্রীকে অনুরোধ করেন।

আরও পড়ুন : কমেছে ডলারের দাম!

এতে আরও বলা হয়, আশা করা যায় অদূর ভবিষ্যতে এই চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হবে। এছাড়া সুবিধাজনক সময়ে স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র স্পেন বা স্পেন রাজ্য। শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত।

আরও পড়ুন : ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি

স্পেনের আয়তন ৫, ০৫, ৯৯০ কিমি২ (১, ৯৫,৩৬০ মা২); আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ।

মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগর ও রাজধানী। বার্সেলোনা, বালেন্সিয়া, সেবিইয়া, বিলবাও এবং মালাগা অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা