প্রবাস
করোনা পরিস্থিতি

১১ শ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ১১৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া করোনার সংক্রমণও বেড়েছে আরো।

সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে।

তবে সিঙ্গাপুরে বিপুল সংখ্যায় বাংলাদেশি আক্রান্ত হলেও তাদের বড় অংশ সুস্থ হয়ে গেছেন।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারে গত দুই সপ্তাহে নিহত ও সংক্রমিত লোকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এছাড়া করোনায় এ পর্যন্ত সৌদি আরবে ৩৭৫ জন, যুক্তরাজ্যে প্রায় ৩০৫, যুক্তরাষ্ট্রে ২৭২, সংযুক্ত আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০, ইতালিতে ১৪, কাতারে ১৩ জন; কানাডা ও বাহরাইনে ৯ জন করে, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫ এবং মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় এক জন করে বাংলাদেশি মারা গেছেন।

সৌদি আরবে ১৪ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার, কুয়েতে এক হাজার, বাহরাইনে ৭০০, ইতালিতে ২৫০ এবং স্পেনে ২০০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই ৮ দেশে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়ে গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা