ইতালিতে, ধর্ষণের, অভিযোগে, গ্রেফতার, দুই, বাংলাদেশি,
প্রবাস

ইতালিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই বাংলাদেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালি সিসিলিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়া দুই বাংলাদেশি হলেন, সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯)।

সিসিলির রাজধানী পালারমোতে দুই বাংলাদেশির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক ইতালিয়ান ছাত্রী। তদন্তের পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর দেখা গেছে, ধর্ষণের ভিডিও তারা নিজেদের ফোনে ধারণ করে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

পুলিশ সূত্র জানায়, ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অপরাধীরা শনাক্ত হয়। এর পর শুরু হয় অনুসন্ধান।

পুলিশ জানিয়েছে, গত ৪ জুনের ভোরের ঘটনা। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। ফেরার পথে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তদন্তের পর তাদের গ্রেফতার করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা