প্রবাস

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৪৮ বাংলাদেশি রিমান্ডে

প্রবাস ডেস্ক : পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনাবিধি ভঙ্গের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে চার দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় তাদের আটক করা হয়।

বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের রিমান্ড আবেদন করলে বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একশ মানুষকে নামাজ আদায়ের অনুমতি দেয়। কিন্তু নিয়ম ভঙ্গ করে দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

সরকারের বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এমন ভিডিওচিত্র স্থানীয় একজন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করার সাথে সাথে তা ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ৪৯ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও কড়া নির্দেশনা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

ইরানের ড্রোন ডিপোতে যুক্তরাষ্ট্রের হামলা 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

৬৪ দলের বিশ্বকাপ ‘অযৌক্তিক’: লা লিগা সভাপতি

২০৩০ সালে যৌথভাবে বিশ্বকাপের শতবর্ষী আসর আয়োজন করব...

নোয়াখালীতে ৩৯৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দ...

নিকোটিনে নষ্ট হতে পারে দাম্পত্য সুখ

নিকোটিনের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে দাম্পত্য...

মুন্সীগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ৮০ পিস ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা