প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ারর রাজধানী কুয়ালালামপুরের পুডুর একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২০৫ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং নেপালের নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম।

অভিযানের বিষয়ে তিনি জানান, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না।

কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) শ্রম বিভাগের কর্মকর্তা এবং ১৮ জন প্রয়োগকারী কর্মচারীর সহযোগিতায় বিভাগের ৯২ জন কর্মকর্তা ও কর্মচারী এই অভিযান পরিচালনা করেন।

অ্যাপার্টমেন্টে বসবাসরত ৪২৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই মহিলার কাজের কোনও নথি না রাখার জন্যও তাদের আটক করা হয়।

রাতে ইকসোরা অ্যাপার্টমেন্টে অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি) এর আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা