প্রবাস

আল-জাজিরার বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিষদের মামলা

সান নিউজ ডেস্ক : কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে মামলা করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

সংগঠনের সভাপতি ড. রাব্বী আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে আল জাজিরা ইংলিশ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, ডেভিড বার্গম্যান, কনক সরোয়ার, ইলিয়াস হোসেনসহ কয়েকজনকে। এরই মধ্যে আদালতে শুনানির জন্যে গৃহীত হয়েছে মামলাটি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি ড. রাব্বী আলম বলেন, আল জাজিরা সম্প্রতি একটি মিথ্যা, তথ্যপ্রমাণহীন নিম্নমানের প্রতিবেদন সম্প্রচার করেছে যা বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনার জন্য আল জাজিরা কর্তৃপক্ষকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয় আল জাজিরায়। এরপর এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএসপিআর ও পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। একে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও সেনাপ্রধানসহ সরকারি দলের নেতারা উল্লেখ করেছেন।

আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে রিটও হয়েছে। সেই রিটের ওপর ছয় অ্যামিকাস কিউরি তাদের মতামত দেয়ার পর ফেসবুক ও ইউটিউব এই ভিডিও তুলে নেয়ার আদেশ দেন হাইকোর্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা