প্রবাস

কাতারে ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’ এর সহস্রতম দিন উৎযাপন

আমিনুল হক কাজল
কাতার থেকে

‘চাকরি করব না, চাকরি দেব।’ এ শ্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ৬৪টি জেলা ও পৃথিবীর ৫০টি দেশে অবস্থানরত স্বপ্নবাজ তরুণদের নিয়ে একটানা বিনামূল্যে অনলাইন প্লাটফর্মে কর্মশালার সহস্রতম দিন পূর্ণ করেছে ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’।।

সহস্রতম দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ১ অক্টোবর রাতে কাতারের রাজধানী দোহার নিউ জামান রেষ্টুরেন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে সদস্য সম্মিলনের আয়োজন করে এনআরবি কাতার শাখা।

সিএম হাসান এর সঞ্চনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল এ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্তঅধ্যক্ষ ও বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়ানের সভাপতি এ.কে.এম. আমিনুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক তাফসীর উদ্দিন, তিতাস টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান শাহ আলম খান, নুজুম গ্রুপের এডমিন ডিরেক্টর হাফিজুর রহমান।

অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানটি শুরু করেন। বেকার ও হতাশাগ্রস্ত তরুণদের নিজেরে পায়ে দাাঁড়ানোর স্বপ্ন দেখানোর জন্য অনুষ্ঠানে অতিথিরা ফাউন্ডশনের মেন্টর ইকবাল বাহার জাহিদ কে সাধুবাদ জানিয়েছেন।

নিয়মিত এই কর্মশালার মাধ্যমে প্রবাসীদের আরো দক্ষ ও উদ্যোমী করে তুলে দেশের বাহিরে বাংলাদেশের ব্রান্ডিং করার পাশাপাশি এই ফাউন্ডেশন থেকে বর্তমানে স্ট্যাটাস অব দ্য ডে এর মাধ্যমে লেখক তৈরি করা হচ্ছে। ১০ টি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে একজন প্রবাসী উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন বলে মনে করেন তরুণ উদ্যোক্তা ও অতিথিবৃন্দ।

এই ফাউন্ডেশন এর মানবিক, সামাজিক সকল কার্যক্রম দেশ ও প্রবাসে তৈরি করছে হাজার হাজার মানবিক মূলবোধ সম্পন্ন মানুষ। উক্ত আলোচনা সভায় সেরা-২০ এবং সেরা স্ট্যাটাস অব দ্যা ডে হোল্ডারদের সম্মানিত করা হয়।

ফিতা কেটে প্রবাসী তরুণ উদ্যোক্তাদের ডেনোভো ইন্জিনিয়ারিং, আল তাইপ এগ্রো বিডি, কিউবি ফ্যাশন ওয়াল্ড, প্রবলেম সলিংশন, মায়ের দোয়া ফ্যাশন হাউজ, লিপি ফ্যাশন হাউজ, স্বপ্নের খামার বাড়ি, নুজুম টিভি, সহ মোট ৮ টি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

এনআরবি কাতার এর সেরা ভলান্টিয়ার হিসাবে সিএম হাসান, শওকত আলী, আব্দুল মোতালেব, ইকবাল হোসেন, ইউসূফ হোসেন, সোহেল হোসেন, আদনান হোসেন, হাবিব উল্যাহ্, শহীদ হোসেন, আলামিন হোসেন কে সম্মানিত করা হয়।

সবশেষে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর মেন্টর এর সার্বিক সুস্থতা এবং গ্রুপের প্রতিটা সদস্যদের কল্যাণ কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা তাজ উদ্দিন সাহেব।

সান নিউজ/বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা