কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত​ রাষ্ট্রদূতের প্রথম বৈঠক
প্রবাস

‘কাতার-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার জরুরি’

আমিনুল হক কাজল, কাতার থেকে:

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির কাছে রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন। পরে রাষ্ট্রদূত তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

সোমবারের (২১ সেপ্টেম্বর) ওই বৈঠকে বাংলাদেশ ও কাতারের সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে কাতারের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রগুলোকে আরো জোরদার করা জরুরি বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী মুরাইখি তার দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের ভূয়সী​ প্রশংসাও করেন। কাতারে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ইস্যুতে সহযোগিতা দেওয়ার বিষয়ে তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।​

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন সাম্প্রতিক সময়ে কাতারে শ্রম আইনের সংস্কারকে সময়োপযোগী ও অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন। বাংলাদেশ ও কাতারের মধ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের পাশাপাশি কাতারে দক্ষ বাংলাদেশী কর্মী নিয়োগের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার প্রেক্ষিতে অগ্রাধিকার বিষয়গুলোতে একযোগে কাজ করার বিষয়েও আগ্রহ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

বৈঠকে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) মো. মাহবুবুর রহমান​ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা