প্রবাস

প্রবাসীদের গ্রেপ্তার করা অন্যায় : ভিপি নূর

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বিপদে পড়া প্রবাসীদের যখন বাইরের দেশের সরকার বিমান ভাড়া করে দেশে পাঠায়, সেখানে সরকার তাদের গ্রেপ্তার করেছে। এটা অন্যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত বিতর্কিত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তি দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে যুব অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

নূর বলেন, প্রবাসীদের রেমিট্যান্সযোদ্ধা বলা হয়। কিন্তু আমরা দেখলাম করোনাকালে কারও হয়তো ভিসার মেয়াদ শেষ হয়েছে, ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে। নানাভাবে সেই দেশের সরকার তাদের ক্ষমা করে দিয়েছে। এমনকি বিমান ভাড়া করে তাদের দেশে পাঠিয়েছে। অথচ আমাদের দেশের সরকার তাদের গ্রেপ্তার করেছে!

তিনি বলেন, আজকের গণমাধ্যম জেলখানায় বন্দি। যেখানে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘরে ঢুকে হাতুড়িপেটা করা হয়, সেখানে আমরা তো কিছুই না। দেশে আজ কেউ নিরাপদ নয়।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা