মালয়েশিয়ায় তিন বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে
প্রবাস

মালয়েশিয়ায় ১৪ দিনের রিমান্ডে তিন বাংলাদেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়ায় গ্রেফতার ৩ বাংলাদেশি প্রবাসীকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তারা দেশটিতে ৩ বছর ধরে ‘অবৈধভাবে’ কাজ করছিলেন বলে দাবি পুলিশের।

দেশটির পুলিশ বলছে, ওই তিনজন কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। অভিযুক্তরা কুয়ালালামপুরে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। সবার পারমিট কার্ড ‘ভুয়া’। তারা পার্লিসে নতুন কাজের খোঁজ করছিলেন।

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার শুক্রবার (২১ আগস্ট) জানায়, রোডব্লকের সময় গ্রেফতার হওয়া বাংলাদেশিদের কাছে ভ্রমণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তিনজনের সঙ্গে জলান নাপোহ এলাকা থেকে স্থানীয় এক নারী প্রাইভেট ট্যাক্সি ড্রাইভারকেও গ্রেফতার করা হয়।

কুবাং পাসু ওসিপিডি (অফিসার-ইন-চার্জ অব পলিস ডিস্ট্রিক্ট) মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম জানিয়েছেন, গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়, যাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে। আর ড্রাইভারের বয়স ৩৩। আগে কোনো অপরাধের রেকর্ড না থাকা এই নারী চালককে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের সমালোচনা করে রায়হান কবির নামের এক বাংলাদেশি যুবক গ্রেফতার হন। দুই দফা রিমান্ডের পর শুক্রবার (২১ আগস্ট) রাতে তাকে ঢাকায় পাঠানো হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা