সংগৃহীত ছবি
রাজনীতি

ফের পেছালো মির্জা আব্বাসের রায়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন : এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে আ’লীগ

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত রায় ঘোষণার নতুন এদিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ভোটারদের হুমকি-ধমকি দিলেই শাস্তি

প্রসঙ্গত, ২২ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য গত ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় বিচারক দুই দফায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন।

এর আগেও গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন এ মামলার সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তবে মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে নিহত ১

আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করে যুক্তি উপস্থাপনের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন। পরে ২ নভেম্বর অন্য মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মির্জা আব্বাসকে রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আখন্দ এ মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি মির্জা আব্বাসের উপস্থিতিতে যুক্তি উপস্থাপনের জন্য ও তার গ্রেপ্তার দেখাতে করা আবেদনের বিষয়ে আদেশের জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেন। ওইদিন মির্জা আব্বাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা