ছবি-সংগৃহীত
রাজনীতি

বঙ্গবন্ধু কৃষকের কথা ভাবতেন

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষকদের উন্নয়নের কথা ভাবতেন বলে জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

আরও পড়ুন : বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

তিনি পাবনায় কৃষকের ভাগ্য পরিবর্তনে জন্য নদী রক্ষা কর্মসূচি হাতে নিয়েছিলেন। ইছামতী নদীর পাড় ভাঙা ও নদীতে গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরিতে সুফল পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর উদ্যোগে আয়োজিত পাবনা জেলায় পদ্মা নদীর ব্যবস্থাপনা এবং সেচ ও উন্নয়ন প্রকল্পের পুনর্বাসন কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : ৮ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে আ’লীগ

কর্মশালায় ইছামতি নদী প্রকল্পটির কাজ দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন শামসুল হক টুকু বলেন, এজন্য দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। জনগণ যেন দ্রুতই এর সুফল ভোগ করতে পারে।

মতবিনিময় কর্মশালায় প্রকল্পটির গাণিতিক মডেলিং কম্পোনেন্ট বিষয়ে ডা. মো. রেজাউল হাসান এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে পানি সম্পদ প্রকৌশলী মিরাজুল হোসাইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর কর্মশালায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : আ’লীগের আটদিনের কর্মসূচি ঘোষণা

পানি উন্নয়ন বোর্ড উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বাপাউবো মহাপরিচালক শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরজ্জামান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা