ফাইল ছবি
রাজনীতি

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

নিজস্ব প্রতিনিধি: যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন: খাদ্যের অবৈধ মজুতে যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার (৬ জুলাই) সম্রাটের আইনজীবী সময় আবেদন করলে আদালত এই দিন ধার্য করেন।

আজ ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।সম্রাট আদালতে হাজিরা দেন। তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন। এছাড়া তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলম ২৮ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

আরও পড়ুন: সরকার কোনো চাপে নেই

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, গত ১ জুন সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দেওয়ার আদেশ দেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার অনুমতি দেন। আমরা গত ২০ জুন আদালতে একটি দরখাস্ত দিয়েছিলাম সম্রাটের বিদেশ যাওয়ার অনুমতির বিষয়টি সংশ্লিষ্ট সকল সংস্থাকে অবগত করার জন্য। এরপর গত ২২ জুন সম্রাট চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়ার জন্য অ্যাম্বাসিতে তার পাসপোর্ট জমা দেন। তবে এখন পর্যন্ত কোন ক্লিয়ারেন্স পাননি তিনি। আজ আমরা আদালতে এসব বিষয় উপস্থাপন করলে আদালত সার্বিক দিক বিবেচনা করে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন মুলতবি করে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কুমিল্লা থেকে গ্রেফতার হন সম্রাট। এরপর নানা আলোচনা-সমালোচনায় তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা