ছবি: সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ

নিজস্ব প্রতিবেদক : ‘আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আরও পড়ুন : জাতির পিতার জন্মদিনে ডা. মুরাদের শ্রদ্ধা

শনিবার (১৮ মার্চ) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের জন্মের পর থেকে এ দলকে ধ্বংস করার জন্য নানাভাবে প্রাসাদ ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু প্রকৃতির নিয়মেই আওয়ামী লীগ ধ্বংস যায়নি। বরং অধিকতর শক্তিশালী হয়ে টিকে ছিল, টিকে আছে এবং টিকে থাকবে। কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান

এ সময় তিনি বলেন, মনে রাখতে হবে, জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। যারা অবৈধভাবে অগণতান্ত্রিক ও অসাংবিধানিকপন্থায় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ধাক্কা দেওয়ার অপচেষ্টা করবেন, জনগণই তাদের ধ্বংস করে দেবে।

নাছির উদ্দীন জানান, আজকে দেশ ও জাতির বিরুদ্ধে দেশ-বিদেশে নানামুখী চক্রান্তের জাল বোনা হচ্ছে। আমাদের অগোচরে কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সবসময় সজাগ থাকতে হবে।

আরও পড়ুন : বিএনপির সমাবেশে ছাত্রদলের ধস্তাধস্তি

তিনি বলেন, বাংলাদেশের সব মহৎ অর্জন ও সাফল্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই অর্জিত হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের ধারাবাহিকতায় যে কয়টি নিদর্শন রেখে গেছেন, তার মধ্যে প্রধানতম পদ্মার বুকে বহুমুখী সেতু নির্মাণ। পৃথিবী আজ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়, শেখ হাসিনা ও বাংলাদেশের দিকে।

এ সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন ও সঞ্চালনা করেন সাজ্জাদুর রহমান বাচ্চু। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সম্মেলনটি উদ্বোধন করেন।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমদু, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, জাফর আলম চৌধুরী, ডা. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমদ, হাসান মনছুর, সিরাজুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুল আজিম সভাপতি ও সাইফুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা