রাজনীতি

দেখতে ভদ্রলোক, অন্তরে বিষ

বিনোদন ডেস্ক : ভোট চুরি নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল দেখতে ভদ্রলোক আর অন্তরে বিষ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সেরা মিথ্যাচার ছড়ানোর নাম মির্জা ফখরুল।

আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি

শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এরা চুরির কথা বলে, অথচ ভোট চুরি করে এরা বিশ্ব রেকর্ড করেছে। ফখরুলের মুখে এমন অশ্রাব্য কথা শুনতেও লজ্জা লাগে।

কাদের বলেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। তাইতো দুর্নীতির কথা বিএনপির মুখে মানায় না। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না, লজ্জা শরম বলতে কিছুই নেই।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার স্বপ্ন দেখছেন? বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারের মতো বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। আন্দোলনের মরা গাঙে আর কখনো জোয়ার আসবে না।

বিএনপির আন্দোলন গুরুতর জখম হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কে বলে আওয়ামী লীগ চুরি করেছে? আওয়ামী লীগ যদি চুরি করতো, তাহলে নিজের টাকায় পদ্মা সেতু হতো না, মেট্রোরেল হতো না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতো না, কর্ণফুলী টানেল হতো না। শেখ হাসিনা পকেটের উন্নয়নের জন্য চিন্তা করলে হাওয়া ভবন তৈরি হতো। শেখ হাসিনা জনগণের জন্য চিন্তা করেন বলেই করোনায় ফ্রি টিকা পেয়েছে।

আরও পড়ুন : তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল

আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা