প্রতিকি ছবি
রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। তার সঙ্গে রয়েছেন ভাই শামীম ইস্কান্দার, ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও গৃহপরিচারিকা ফাতেমা।

আরও পড়ুন: ৫ দিনের সফরে রাষ্ট্রপতি

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিকাল সাড়ে ৫ টার পরে ম্যাডামকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছেছে।

এর আগে বিকাল ৪ টা ১৫ মিনিট গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদাকে বহনকারী সাদা গাড়িটি ছেড়ে যায়। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পরে তিনি হাসপাতালে পৌঁছান।

শায়রুল কবির আরও বলেন, ম্যাডামের স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষার পরে আজই তার বাসায় ফিরে আসার কথা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

এদিকে আজ বিকালে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বের হলে দলীয় নেতাকর্মীরা তার গাড়ির সামনে-পেছনে অবস্থান নিয়ে হাসপাতাল পর্যন্ত ছুটে যান। নেতাকর্মীদের ভিড়ের কারণে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটির হাসপাতালে প্রবেশে বেশ বেগ পেতে হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা