রাজনীতি

পাটকল বন্ধের প্রতিবাদে যশোরে বাম দলগুলোর মানবপ্রাচীর

নিজস্ব প্রতিবেদক:

যশোর: রাষ্ট্রীয় সব পাটকল বন্ধের প্রতিবাদে যশোরে মানবপ্রাচীর তৈরি কর্মসূচি পালন করেছেন কয়েকটি বাম দলের নেতাকর্মীরা।

সোমবার (২০ জুলাই) বিকালে শহরের জজকোর্ট মোড়ের এই কর্মসূচি থেকে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে বন্ধ পাটকলগুলো দ্রুত খুলে দিয়ে আধুনিকায়নের দাবি তোলা হয়।

মানবপ্রাচীরে অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক তসলিম-উর-রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘দেশের পাটখাতকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে এখন এই খাতকে লোকসানের খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দুর্নীতিবাজদের আড়াল করতেই দেশের সব পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুত সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে পাটকল আধুনিকায়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা