রাজনীতি

বঙ্গবন্ধুর ম্যুরালে নবনির্বাচিত এমপি শাহীন চাকলাদারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর-৬ আসনের উপ-নির্বাচনে জয় পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গত সোমবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন এই নৌকার প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা জানান শাহীন চাকলাদার। পরে শহরের কারবালা কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা