রাজনীতি

আহত আ’লীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে রমেশ চন্দ্র সেন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বিএনপির হামলায় চিকিৎসাধীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

আরও পড়ুন: সাভারে রিকশাচালক খুন

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের দেখতে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক ফিরোজ জামান জুয়েল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রকিবুল ইসলাম চয়ন, রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, রুহিয়া পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু।

এমপি রমেশ চন্দ্র সেন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসার যেন কোনরুপ ত্রুটি না হয় তা আন্তরিকতার সঙ্গে দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও ভাইরাল

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আন্দোলনের নামে বিএনপির অরাজকতা সৃষ্টির চেষ্টা, আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট, গুলি বর্ষন এবং সাধারণ মানুষের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আইনের মাধ্যমেই বিএনপির বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা মহিলা লীগের বিক্ষোভ কর্মসূচিকে নস্যাৎ করতে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে মারপিট, গুলি বর্ষন করে আহত করে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা