মাহবুব উল আলম হানিফ
রাজনীতি

বিএনপি লাগাতার মিথ্যাচার করছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মেগা প্রকল্পে দুর্নীতির নামে বিএনপি লাগাতার মিথ্যাচার করছে। উন্নয়ন যত হচ্ছে বিএনপির জ্বালা তত বাড়ছে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এর মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়, উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সোমবার (১১ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে হানিফ বলেন, লুটপাট করলে মাথাপিছু আয় বাড়ল কী করে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ অসংখ্য উন্নয়ন হলো কী করে। তাদের (বিএনপি) সময়ের ব্যর্থতা ঢাকার জন্য ফখরুলরা মিথ্যাচার করছেন। সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা ছাড়া তাদের কী করার আছে?

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা