রাজনীতি

পরলোকে সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি টি এম গিয়াস উদ্দিন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৮৩ বছর।

শুক্রবার (০৩ জুলাই) দিনগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, গিয়াস উদ্দিন জ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

শনিবার (০৪ জুলাই) জোহরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা