সোমবার, থাইল্যান্ডে, নেওয়া, হচ্ছে, সাহারা ,খাতুনকে,
রাজনীতি

সোমবার থাইল্যান্ডে নেওয়া হচ্ছে সাহারা খাতুনকে

নিজস্ব প্রতিবেদক:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে আগামী সোমবার থাইল্যান্ড নেওয়া হচ্ছে।

সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে। এদিকে আইসিইউতে সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সাহারা খাতুন দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। এসময় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

শুক্রবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে। সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে তাকাচ্ছেন। তবে কথা বলতে পারেন না।

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা