ছবি সংগৃহীত
রাজনীতি

বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া: এ্যানি

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমানে একটি ফ্যাসিবাদী শাসক, নিশিরাতের সরকার ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে। এই সরকারের কোনো মানবিকতা নেই।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ড্রিলসেডের সামনে এসব কথা বলেন তিনি।

এ সময় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এ্যানি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার-নির্যাতন এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছিল এই সরকার। এখন বাসায় রেখে তার ওপর নির্যাতন এবং দমন নীতি অব্যাহত রেখেছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অপর নাম। তিনি রাজনীতিতে ঐতিহ্য ভাবমূর্তি নিয়েই এ দেশের নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রীর ওপর অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতায় তাকে জিম্মি করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। দেশের মানুষ মনোবল এবং সাহস নিয়ে রাজপথে নেমে এসেছে। এ মুহূর্তে একটিই দাবি দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, হারুনুর রশিদ বেপারীসহ দলীয় নেতাকর্মীরা।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা