রাজনীতি

আওয়ামী লীগ ফুল স্টপ হয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ফুল স্টপ হয়ে যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনার অস্তিত্বে আওয়ামী লীগ টিকে আছে। কিন্তু দিনে দিনে তারা ভীত ও দুর্বল হয়ে গেছে। তাদের পতনে সময় ঘনিয়ে এসেছে। শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যাবে না। তাই দল টিকিয়ে রাখতেই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আনতে শেখ হাসিনার পতনের কোনো বিকল্প নেই।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা তিনি।

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা যুদ্ধাপরাধের সামিল। যারা জিয়াউর রহমানের খেতাব ও লাশ নিয়ে টানাহেঁচড়া করেন, তারা সব মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন।’

গয়েশ্বর আরও বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে সার্টিফিকেট দেওয়ার অধিকার কারও নেই। এ কথার মাধ্যমে তারা নোংরা রাজনীতির চর্চা করছে। জিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ক্ষেত্রে এক চিরন্তন সত্য। এসব নিয়ে নোংরা কথা বলে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়।

তারেক রহমানের কারা মুক্তি দিবস নিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক জিয়া এখনও বন্দী। তাই তাদের পূর্ণ মুক্তির জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র উদ্ধারে তাদের মুক্তির কোনো বিকল্প নেই।’

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ নাগরিক আন্দোলনের মহাসচিব এম জাহাঙ্গীর আলম, এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা