রাজনীতি

বাবুনগরীর জানাজায় অংশ নিতে মানুষের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি: হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। রাত ১১ মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আল্লামা শফীর কবরের পাশে দাফন করা হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে হাটহাজারী মাদরাসায় আনা হয় বাবুনগরীর মরদেহ। এর আগে মরদেহ তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যদের দেখিয়ে রাতে হাটহাজারী মাদরাসায় আনা হয়।

বাবুনগরীকে শেষ বিদায় জানাতে রাত ৯টা থেকেই হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করেন মানুষজন।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস বলেন, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হবে। এখন কবর খনন করার কাজ চলছে।

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা এলাকায় সরেজমিনে দেখা গেছে, বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে আল্লামা শফীর কবর ঘেঁষে বাবুনগরীর জন্য কবর খোঁড়া হচ্ছে। ১০-১২ জন মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী কবর খুঁড়ছেন।

রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।

হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস বাবুনগরী চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে মারা যান। এর আগে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা