রাজনীতি

দেশে এখন সন্ত্রাসের রাজত্ব

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বরিশাল নয়, সারাদেশেই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এই দেশটা এখন একটা সন্ত্রাসের রাজত্ব।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনারা দেখেছেন- অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে কীভাবে তালা লাগানো হয়েছে। এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ? এরা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ।

তিনি বলেন, বাংলাদেশ এখন একটি ফ্যাসিস্ট সরকারের যাঁতাকলে পড়ে কর্তৃত্ববাদী একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে ভয়ে কেউ কথা বলতে পারে না, ভয়ে কেউ কিছু লিখতে পারে না। এমনকি মাজার জিয়ারতের মতো একটা সাধারণ ধর্মীয় অনুষ্ঠানও করতে পারে না।

মির্জা ফখরুল বলেন, গত মঙ্গলবার আপনারা দেখেছেন ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতারা আমিসহ এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। সেখানে কী নির্মমভাবে প্রহার করে লাঠিচার্জ করেছে, ১৮৭ রাউন্ড গুলি করেছে। এই ঘটনায় প্রমাণ করে এই সরকার এত বেশি ভীতসন্ত্রস্ত তাদের পায়ের তলায় মাটি নেই। সেজন্য একটা ধর্মীয় অনুষ্ঠান কবর জিয়ারতেও বাধা দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ নেতাকর্মীরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা