রাজনীতি

ষড়যন্ত্রকারী-সুবিধাবাদীর বিষয়ে সজাগ থাকতে

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্রকারী-সুবিধাবাদীর বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ' বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী'র এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভায় আয়োজন করে।

বাহাউদ্দীন নাছিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা রক্ষা করতে পারি নি। এটা আমাদের ব্যর্থতা। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুনিদের বিচার হয়েছে।কিন্ত ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলো তাদের ইতিহাস বাংলাদেশ মানুষের জানার অধিকার রয়েছে। এই ইতিহাস যতদিন না উন্মুক্ত হবে, বাংলাদেশের মানুষ পরিস্কার ভাবে জানতে না পারবে, ততদিন ষড়যন্ত্রকারী, সুবিধাবাদীদের অপতৎপরতা চলতেই থাকবে। এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

কৃষিবিদ নাছিম বলেন, জাতি পিতাকে হত্যাকাণ্ডের পর যারা প্রতিবাদ করতে পারেনি। যারা বিশ্ববাসীর কাছে বাঙালি জাতিকে কাপুরুষের জাতি হিসেবে যে কালিমা লেপন করে দিয়েছিলো। আমরা সেই কালিমা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছি, শুধুমাত্র জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে।

আগস্ট মাস আসলে নানামুখী ষড়যন্ত্র হয় জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন,যখনই আগস্ট আসে, তখনই ষড়যন্ত্রের নানান ডালপালা গজাতে থাকে। যেকোনো মূল্যেই ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটন করতে হবে, শেকড় উপড়ে ফেলতে হবে। যাতে বাঙালি জাতি গণতান্ত্রিক অধিকার, মুক্তিযুদ্ধের আদর্শ, অসাম্প্রদায়িক বাংলাদেশকে সুবিধাবাধীদের হাত থেকে রক্ষা করতে হবে। স্বার্থপর, যারা সময় বুঝে মাথা জাগায়, দুঃসময়ে কচ্ছপের মত লুকিয়ে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল প্রসঙ্গে তিনি বলেন, প্রিয় নেতা শেখ কামাল, জাতির পিতার আদর্শ ধারণ করতে হয় তিনি আমাদের শিখিয়ে গেছেন। তিনি ছাত্র জীবনে আদর্শিক ছিলেন। তিনি জাতির পিতার সন্তান হয়েও সাধারণ মানুষের মত চলাচল করতেন। তিনি কাজ করতে ভালোবাসতেন। একসঙ্গে ক্রীড়া, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির তিনি শুধু সংগঠকই ছিলেন না, ছিলেন পৃষ্ঠাপোষকও। তিনি ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক ছিলেন।

আমরা শেখ কামালের মত সাহসী নেতা চাই। শেখ কামালের মত সাহসী যোদ্ধা চাই। শেখ কামালের মত আদর্শবান মানুষ চাই। সৎ মানুষ চাই। সৎ-সাহসী মানুষের নেতৃত্বেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও যোগ করেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মহিউদ্দিন মহি, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ অন্যরা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা