রাজনীতি

বাসায় টিকা নিতে চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে অনুযায়ী সোমবার (১৯ জুলাই) টিকা নেয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে এসএমএসও পেয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনা করে টিকাকেন্দ্র নয় বরং বাসায় এসে টিকা দেয়ার ব্যবস্থা করতে সরকারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে দলটি।

জানা গেছে, গুলশানের নিজ বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান খালেদা জিয়া। তার চিকিৎসকরাও মনে করছেন, বর্তমানে সারাদেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় তার বাসার বাইরে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তাই সরকার যেন তার বাসায় গিয়ে টিকা দেয়ার ব্যবস্থা করে। এ জন্য সরকারের একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া টিকা নেয়ার এসএমএস পেয়েছেন কি না জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, এটা তো একটা আনুষ্ঠানিকতা। সেটা এসেছে।

কবে তিনি টিকা নেবেন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ঈদের আগেই যে কোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম। কবে তিনি টিকা নেবেন সেটা এখনও সিদ্ধান্ত হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, এসএমএসে করে টিকা নেয়ার তারিখ উল্লেখ করা হয়েছে সেটি জানি না। এটি ডা. জাহিদ হোসেন জানেন। তবে, ম্যাডামের চিকিৎসকরা এই মুহূর্তে তাকে বাইরে নেয়া নিরাপদ মনে করছেন না। তারা চাচ্ছেন ম্যাডামকে বাসায় রেখেই টিকা নেওয়ার ব্যবস্থা করতে। এ জন্য দলের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন।

তাহলে কি বাসায়ই টিকা নেবেন খালেদা জিয়া? এমন প্রশ্নের উত্তরে আব্দুস সাত্তার বলেন, এটা তো সরকারের ওপর নির্ভর করছে। আমরা চাচ্ছি সরকার যেন তার বাসায় এসে টিকা দেওয়ার ব্যবস্থা করে। এখন তারা সেটি না করলে তিনি কেন্দ্রে গিয়ে টিকা নেবেন।

এ বিষয়ে মন্তব্য জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র জানায়, এসএমএসে খালেদা জিয়ার টিকা নেয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই (সোমবার)। তবে কোথায় কখন টিকা নেবেন তিনি তা এখনও চূড়ান্ত হয়নি। এ ক্ষেত্রে দলের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন খালেদা জিয়া। নিবন্ধনে টিকার কেন্দ্র নির্বাচন করা হয় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা