য় দাবি
রাজনীতি

করোনা চিকিৎসায় স্বচ্ছতা দাবি জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। এসব খরচে দুর্নীতি হচ্ছে কি না তা এখনই খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

শনিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ৫০০ টাকায় কেনা একডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরও আড়াই হাজার টাকা। সব মিলিয়ে একডোজ টিকা প্রয়োগে ব্যয় হচ্ছে তিন হাজার টাকা। বিশেষজ্ঞদের চোখে এটি অগ্রহণযোগ্য।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘গত মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণায় বলা হয়েছে, একজন করোনা রোগীর চিকিৎসা বাবদ সরকারের ব্যয় হচ্ছে গড়ে ১ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু ৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞাপনে বলা হয়েছে, রোগী প্রতি সরকারি খরচ হয়েছে ২ লাখ টাকা। এমন তথ্যে বিশেষজ্ঞরা স্পষ্ট দুর্নীতির গন্ধ পাচ্ছেন। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের হিসাবে অসংঙ্গতি নিয়ে কথা বলছে না।’

তিনি আরও বলেন, ‘৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৬ হাজার ৮৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা। অপরদিকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৪৯ হাজার ২০৩টি করোনা পরীক্ষা করা হয়েছে।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‌‘গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রায় ১৫ লাখ করোনা পরীক্ষার হিসেবে গড়মিল স্পষ্ট। এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামতের কোনো জবাব দিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা