রাজনীতি

বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিলো : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান রাজনীতিবদ এবং বঙ্গবন্ধুর স্নেহধন্য আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, দেশের স্বাধীনতা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ-এই দুটি স্বপ্ন ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু আরেকটি শুরু করেও শেষ করে যেতে পারনেনি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হবে বলে আশাবদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তোফোয়েল আহমেদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও কনিষ্ঠ কন্যা বিদেশে ছিলেন। ৮১-তে জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে ৪০ বছর দলের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং চার বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হবে।’

দলের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা স্মরণ তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়লে বোঝা যায়, কত কষ্ট করেছেন তিনি এই দলের জন্য। মন্ত্রিত্বের জন্য মানুষ ঘুরে বেড়ায়। কিন্তু বঙ্গবন্ধু মন্ত্রীত্ব ত্যাগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। আবার ১৯৭১-এ মুক্তিযুদ্ধের পর যখন তিনি ক্ষমতায় আসলেন, তখন তিনি আবার আওয়ামী লীগের সভাপতির পদ ত্যাগ করেছিলেন, প্রধানমন্ত্রী থেকেছেন। আর চার নেতার অন্যতম কামারুজ্জামানকে (শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান) সভাপতি ও জিল্লুর রহমানকে (সাবেক রাষ্ট্রপতি) সাধারণ সম্পাদক করেছিলেন। ধাপে ধাপে ছাত্রলীগের যারা নেতা ছিলেন, তারা আওয়ামী লীগের বড় নেতা হয়েছেন। সুতরাং রাজনীতি রাজনীতিবিদদের হাতে নাই, এ কথা বলা এখন খুব কঠিন।’

বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘‘আমি মনে করি, বঙ্গবন্ধু আওয়ামী লীগ করেছিলেনই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমি বঙ্গবন্ধুর কাছে থাকতাম। তার স্নেহধন্য আমার জীবন। তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, ‘পাকিস্তান কাঠামোর মধ্য দিয়ে বাঙালির মুক্তি আসবে না। একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রক বাঙালিদেরকে হতে হবে।’সে লক্ষ্য সামনে নিয়েই তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে তার স্বপ্ন পূরণ করেছেন।”

বঙ্গবন্ধু প্রথমে নিজেকে, তারপর দেশকে, তারপর তার যে নীতি-আদর্শ, সেটাকে প্রস্তুত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো। আজকে ভাবতে ভালো লাগে- বঙ্গবন্ধু সেই লক্ষ্য পূরণে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি উপলব্ধি করেছিলেন, পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই। একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রক বাঙালিদের হতে হবে। সে লক্ষ্য সামনে নিয়ে তিনি সংগ্রাম করেছেন।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা