রাজনীতি

সরকার লুটপাটের শীর্ষে : মান্না 

নিজস্ব প্রতিবেদক : দেখি শেখ হাসিনা সরকার এভাবে কতদিন ক্ষমতায় টিকে থাকে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান সরকারের লুটপাটের শীর্ষে রয়েছে।

মান্না বলেন, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাই। এদের কোন সাংগঠনিক বৈশিষ্ট্য নাই।

শনিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যে যোগ দিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, অনেকে বলে নাগরিক ঐক্যের ছোট দল কিন্তু সরকার আমাদের অনুমতি দিক আমরা সারাদেশে সমাবেশ করব। দেখিয়ে দেব নাগরিক ঐক্য ছোট দল কি বড় দল। এরা আমাদের সমাবেশের অনুমতি দিতে ভয় পাই।

তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলে তারা জনস্রোতকে ভয় পাই। কারণ এরা অবৈধভাবে ক্ষমতায় এসেছে যার কারণে সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করে দেয়।

মান্না বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য দেশের মানুষের ঈমানী দায়িত্বের মধ্যে পড়েছে। দেখি এরা এভাবে কতদিন ক্ষমতায় থাকতে পারে।

তিনি বলেন, এই সরকার এখন আর নিজস্ব গুন্ডা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না এখন তাদের সিস্টেম পাল্টিয়ে নতুন সিস্টেম ধরেছে। এখন পুলিশ-প্রশাসন নিজেরাই গুন্ডা। তাই তাদেরকে ব্যবহার করে। কোন গুন্ডা বাহিনী দিয়ে অবৈধভাবে ক্ষমতায় চিরস্থায়ী হওয়া যাবে না। জনগণ কখনো এটা মেনে নেবে না। প্রশাসন ছাড়া মাঠে আসেন দেখি কত সময় আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারেন।

মান্না বলেন, সম্প্রতি লেখক মুশতাককে কথিত ডিজিটাল আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে এই জালিম সরকার। এরপর মোস্তাক কারাগারে মৃত্যুবরণ করেন। এ কালো আইন অবিলম্বে বাতিল করা হোক অন্যথায় নাগরিক ঐক্যের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়বে।

মান্না বলেন, দেশের পত্রিকা এবং টেলিভিশন এর গলায় পাড়া দিয়ে তাদের কথা বলতে দিচ্ছেনা।

তিনি বলেন, এখন আমাদের মূলত একটাই দাবি- হাসিনা সরকারের পতন এবং নতুন করে নির্বাচন দিতে হবে। এই লক্ষ্যে আপনারা যে যেখান থেকে দাঁড়াবেন, নাগরিক ঐক্যের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা