রাজনীতি

বাড়তি সময় পাচ্ছেন নৌকার ম‌নোনয়ন প্রত‌্যাশীরা

নিজস্ব প্রতি‌বেদক : আসন্ন ১১ পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের ও জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন‌্য নৌকার ম‌নোনয়ন প্রত‌্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় পে‌লো।

বুধবার (১০ মার্চ) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলাকালীন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সময় বৃ‌দ্ধির ঘোষণা ক‌রেন।

বড়ুয়া ব‌লেন, ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আজ যে শেষ দিন ছিল সেই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করে নিয়েছি। আমাদের নেত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, যে কয়দিন লাগে সে কয়দিন আমরা ফরম বিতরণ ও সংগ্রহ করব। আপনারা অহেতুক হুড়াহুড়ি করবেন না।

এ সময় তিনি ঘোষণা মাইকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানকারী দলীয় নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, শুধুমাত্র যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন, সেই ব্যক্তি এবং তার পক্ষে একজন প্রবেশ করবেন। যে কয়দিন লাগে যতক্ষণ লাগে আমরা সবাইকে মনোনয়ন ফরম বিতরণ করব এবং মনোনয়ন ফরম সংগ্রহ করব। কাল হোক, পরের দিন হোক।

আসন্ন ১১ পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ (৩ মার্চ ২০২১ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লিখিত) নির্বাচনের জন্য আগামী ৫ মার্চ ২০২১ শুক্রবার থেকে ১০ মার্চ ২০২১ বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও দিতে বলা হয়।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা