রাজনীতি

গভীর রাতে বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় অনুষ্ঠিত হবে। বুধবার (১০ মার্চ) বেলা ২ টায় বিএনপির পূর্বঘোষিত এ সমাবেশ হবে।

পুলিশের পরামর্শে এই স্থান পরিবর্তন করা হয়েছে বলে প্রায় মাঝরাতে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (০৯ মার্চ) রাত ১১টার পরে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বুধবার দুপুর ২টায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এইমাত্র পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম আমাকে কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানিয়েছেন।

তিনি বলেন, খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় আমাদের বিকল্প স্থান হিসেবে দেয়া ছিল, আমরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

এছাড়াও সমাবেশে বিএনপির জাতীয় নেতারা ও সকল সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশটি পরিচালনা করবেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএফএম আব্দুল আলিম নকী।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা