রাজনীতি

জিয়ার খেতাব বাতিল সিদ্ধান্তে সারাদেশে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আবারও দেশের সকল মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

তবে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে বরিশাল বিভাগকে। ১৮ ফেব্রুয়ারি বরিশালে ৬ মেয়র প্রার্থীর ঘোষিত সমাবেশ থাকায় বরিশালকে বিএনপি ঘোষিত কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির ভারচ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ড. মোশাররফ।

ওই কার্যালয়ে ড. মোশাররফ বলেন, শনিবার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছরের প্রথমেই দেশ, দেশের সরকার প্রধান এবং দেশের গৌরব ও মর্যাদার প্রতীক এক স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহের বিশ্বাসযোগ্য ও যুক্তিগ্রাহ্য জবাব না দিয়ে বিষয়টিকে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক বলে এড়িয়ে যাওয়ার সরকারি অপচেষ্টার নিন্দা জানানো হয়।

সভায় এই অভিমত ব্যক্ত করা হয় যে, দেশের নাগরিক সমাজ এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংগঠন, সংবাদপত্রে বিষয়টি নিয়ে যেসব উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে তার প্রেক্ষিতে দেশের ভাবমূর্তি সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার স্বার্থে অনতিবিলম্বে মাফিয়া গোষ্ঠীকে সহায়তাসহ রিপোর্টে উত্থাপিত তথ্যাদি ও অভিযোগ সমূহের যুক্তিগ্রাহ্য জবাব তথ্য প্রমাণসহ উপস্থাপন করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে অক্ষমতা কিম্বা ব্যর্থতা শুধু সরকারের অপরাধ প্রমাণ করবে না, দেশের স্বার্থ ও ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি হবে।

তিনি আরও বলেন, সভায় দেশের ভাবমূর্তি ও স্বার্থহানিকর কর্মকাণ্ড, দুর্নীতি-অনাচার ও মাফিয়াতন্ত্রকে পৃষ্ঠপোষকতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টার মত ধৃষ্টতা প্রদর্শন ও বিরোধীমত দমনের মাধ্যমে গণতন্ত্রের শেষ চিহ্ন পর্যন্ত মুছে দেয়ার লক্ষ্যে সরকারি স্বৈরাচারী অপচেষ্টার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচী পালনে সন্ত্রাসী কায়দায় বাধাদান, মানববন্ধন কর্মসূচীতে আক্রমণ চালিয়ে কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গ দলের সিনিয়র নেতৃত্বসহ শতাধিক বিএনপি নেতা-কর্মীকে আহত করা, সিনিয়র বিএনপি নেতৃবৃন্দসহ শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনেককেই কারাগারে প্রেরণ এবং অজ্ঞাত আসামি বলে সারা দেশে বিএনপি ও অঙ্গ দল সমূহের নেতা-কর্মীদের হয়রানি করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।

সভায় দেশ ও দেশের জনগণের স্বার্থ রক্ষায় চলমান আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়। একই সঙ্গে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের আশু মুক্তির জোর দাবি জানানো হয়।

সান নিউজ/ টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা